• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কুলিয়ারচরে মানববন্ধন

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. রফিক উদ্দিন, কুলিয়ারচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুছা, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. নাঈমুজ্জামান নাঈম, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর হোসেন, দৈনিক মাতৃভূমির ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ শরিফুন্নেছা শুভ্রা, দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল্লাহ,
দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আলি সোহেল, স্থানীয় দৈনিক সকালের বাংলাদেশ প্রতিনিধি শাহিন সুলতানা, দৈনিক কালের সমাজ প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক প্রলয় প্রতিনিধি রাম প্রসাদ দাস, দৈনিক কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হাসান সোহেল, টিপু মাহমুদ, নূর আহমেদ ছোটন, দন্ত ডাক্তার উদ্ধব দাসসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিকদের জন্য সুনির্দিষ্টভাবে সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *