• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

১০৯ ইউনিয়নের ৭৪টির প্রশাসনিক কর্মকর্তা বদলি অনেকের অবসর আসন্ন

১০৯ ইউনিয়নের ৭৪টির
প্রশাসনিক কর্মকর্তা বদলি
অনেকের অবসর আসন্ন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ইউনিয়ন আছে ১০৮টি। এর মধ্যে ৭৪টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই বদলির আদেশ জারি হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খানের স্বাক্ষরে আদেশটি জারি হয়েছে। যেহেতু সবাই বহু বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন, সেই কারণে প্রশাসনিক আদেশে নিয়মিত বদলি হিসেবেই তাঁদের বদলি করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক নাহিদ হাসান খান। তবে বদলি করা কোন কোন প্রশাসনিক কর্মকর্তা কয়েক অল্প কয়েক মাসের মধ্যে অবসরে চলে যাবেন বলেও জানা গেছে। তাঁরা নিজেদের বদলির বিষয়টি মানবিক কারণে পুনর্বিবেচনা হওয়া উচিত বলে মনে করেন।
৪ আগস্টের স্বাক্ষরে জারি হওয়া আদেশে বদলি করা সকল প্রশাসনিক কর্মকর্তাকে ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের ডেটলাইন দেওয়া হয়েছে। এই সময়ে নতুন কর্মস্থলে যোগদান না করলে পুরনো কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ঘোষণা করা হবে। ৬ আগস্ট জারি করা অপর এক আদেশে ৪০ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকেও এক ইউনিয়ন থেকে অপর ইউনিয়নে বদলি করা হয়েছে। তাদেরকে ১৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাদেরকেও একই নিয়মে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ঘোষণা করা হবে।
এদিকে কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন আগামী তিন মাস থেকে ৮ মাসের মধ্যে অবসরে চলে যাবেন। তাঁদের মধ্যে কয়েকজনকে দূরবর্তী অন্য উপজেলার দুর্গম ইউনিয়নে বদলি করা হয়েছে। ফলে এই বদলিটা কোন অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক বদলি না হলেও, কিছু দিনের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্র্তাদের জন্য এটাও একটা শাস্তিমূলক বদলির মত হয়ে গেছে। তাঁরা এই বদলির আদেশ মানবিক কারণে পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন।
তবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানিয়েছেন, কাউকেই প্রত্যাহার বা শাস্তিমূলক বদলি করা হয়নি। বিভাগীয় নিয়ম অনুসারে এগুলি স্বাভাবিক বদলি ছাড়া অন্য কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *