• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

১৩ বছর ধারাবাহিক সাফল্য কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

একজন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

১৩ বছর ধারাবাহিক সাফল্য
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাকে সাফল্য দেখিয়ে আসছে। এবার নিয়ে টানা ১৩ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। এবার এ বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩৪৪ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯৭ জন। আজ ৯ আগস্ট শনিবার বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, বিশেষ অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা, সহকারী প্রধান শিক্ষক চামেলী রাণী দাস প্রমুখ। বক্তাগণ শিক্ষার্থীদের প্রতি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নিজেদের মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসবে গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও পুরস্কার বিজয়ীদের মাঝে উপহার হিসেবে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়েছে। সহকারী শিক্ষক ইশরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *