• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে ইসলামী আন্দোলনের কর্মীরা

# সারোয়ার হোসোন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবল বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তার গুরুত্বপূর্ণ একটি অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থকরা।
উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মোড়ের গুরুত্বপূর্ণ একটি অংশ ৭ আগস্ট বৃহস্পতিবার থেকে ৯ আগস্ট শনিবার পর্যন্ত এটি মেরামত করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাজুরী ইউনিয়নের উদ্যোগে কর্মী সমর্থকরা নিজেরাই মাটি ফেলে গর্ত ভরাট করেছে।
রাস্তাটি লোহাজুরী থেকে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের সংযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এবং কাঁচা সবজি বিক্রি করতে নিয়ে যায়। সম্প্রতি বৃষ্টিতে একটি অংশ ধ্বসে গিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, কোন জন প্রতিনিধির দিকে তাকিয়ে না থেকে এলাকাবাসীর সমস্যা নিরসনে দ্রুত নিজেরাই কাজে নেমে পড়েছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু নিজেদের শ্রমকে মানুষের কল্যাণে কিছুটা হলেও দিতে পারি। নিয়মিত ধারাবাহিক জনকল্যাণমুখী কাজের অংশ এটি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম রহমানী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. সাদিকুর রহমান ফরায়েজী, যুব আন্দোলন সভাপতি মুফতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রবিন, ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি নাসির উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *