• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন

মাঝখানে দাঁড়ানো শহীদুল- পূর্বকণ্ঠ

জুলাই আন্দোলনে আহত
শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক
সার্জারি শেষে ফিরেছেন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের শহীদুল ইসলাম। কাজ করতেন গাজীপুরের পোশাক কারখানায়। জুলাই আন্দোলনে ঘরে বসে থাকতে পারেননি। শরিক হয়েছিলেন রাস্তার আন্দোলনে। গুলিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাম হাত। বাড়িতে এসে পড়েছিলেন বিনা চিকিৎসায়।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন জানান, তার কাছে খবর আসার পর তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে কিছু টাকা খরচ করে কিছুদিন চিকিৎসা করিয়েছেন। শেষে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি উদ্যোগে পাঠানো হলো থাইল্যান্ডে। সেখানে প্লাস্টিক সার্জারি করে অনেকটাই ঠিক করা হয়েছে শহীদুলের।
সপ্তাহখানেক আগে থাইল্যান্ড থেকে ফিরেছেন শহীদুল। আজ তিনি ছাত্রনেতা ইকরাম হোসেনকে নিয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সাথে দেখা করতে এসেছিলেন। তিনি সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *