• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শোলাকিয়া জঙ্গি হামলার চার বছর মামলার সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি

শোলাকিয়া জঙ্গি হামলার চার বছর
মামলার সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় ভয়াবহ জঙ্গি হামলার আজ চার বছর। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন এখানে জঙ্গিরা হামলা চালিয়ে দু’জন পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এলাকার এক গৃহবধূ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর পুলিশের গুলিতে এক জঙ্গিও মারা যান। চার বছর হয়ে গেলেও নানা কারণে সেই মামলাটির এখনো সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার এক সপ্তাহের মাথায় ৭ জুলাই শোলাকিয়া ঈদগায় উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতে হামলা করতে গিয়েছিলেন জঙ্গিরা।
জঙ্গি হামলার দিন ঈদ জামাত শুরুর আগে জঙ্গিরা আগ্নেয়াস্ত্র ও চাপাতি নিয়ে শোলাকিয়া ঈদগায় যেতে চাইলে মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে চেকপোস্টে পুলিশের তল্লাশির মুখে পড়েন। এসময় দুই জঙ্গি কুমিল্লার আবির রহমান (২৩) ও দিনাজপুরের ঘোড়াঘাটের শফিউল ইসলাম (২২) প্রথমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে পরে চাপাতি দিয়ে কুপিয়ে আনসারুল হক ও জহিরুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে মারাত্মক আহত করলে হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তারা মারা যান। আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় অন্য পুলিশ সদস্যরা জঙ্গিদের প্রতিরোধ করলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর আবির রহমান (২৩) নামে এক জঙ্গিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপর জঙ্গি শফিউল ইসলাম (২২) গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। পরবর্তীতে হাসপাতাল থেকে সুস্থ করে নিয়ে আসার পথে জঙ্গিরা তাকে ছিনিয়ে নিতে চাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনিও মারা যান।
ওই চেকপোস্টের দায়িত্বে থাকা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুদ্দীন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী)/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২/১৩ ধারায় ১০ জুলাই মামলা (মামলা নং ১৪) রুজু করেছিলেন। মামলার তদন্তের বিভিন্ন পর্যায়ে আরো বেশ কয়েক জঙ্গির নাম উঠে এলে মামলায় শেষ পর্যন্ত মোট ২৪ জনকে আসামি করা হয়। কিন্তু বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযানকালে জঙ্গিদের দার্শনিক গুরু তামিম চৌধুরীসহ ১৯ জন মারা গেলে ৫ জঙ্গির বিরুদ্ধে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক শামীমের আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন সদর থানার পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান। চার্জশীটভুক্ত আসামিরা হলেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারদীঘা গ্রামের বড় মিজান (৬২), কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সাদীপুর (কাবলিপাড়া) গ্রামের সোহেল মাহফুজ (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাঘবপুরের জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী (৩৪), জঙ্গির আশ্রয়দাতা গাইবান্ধা এলাকার আনোয়ার হোসেন (৪৮) ও কিশোরগঞ্জ শহরের জাহিদুল হক তানিম (২৭)। অভিযোগপত্র দাখিলের প্রায় আড়াই মাস পর ২৮ নভেম্বর কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইবুনালের তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম আসামি বড় মিজান, রাজিব গান্ধী, সোহেল মাহফুজ, আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিমের উপস্থিতিতে অভিযোগ গঠন করেছিলেন। এদের মধ্যে আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিম বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আছেন বলে জানিয়েছেন জেল সুপার মো. বজলুর রশিদ। আর সোহেল মাহফুজ ও রাজিব গন্ধীর বিরুদ্ধে গতবছর ২৭ নভেম্বর হলি আর্টিজানের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও বড় মিজানকে খালাস দেয়া হয়। কিন্তু বড় মিজানকে শোলাকিয়ার মামলার অভিযোগপত্রে অস্ত্র সরবরাহকারী হিসেবে দেখানো হয়েছে।
তবে হলি আর্টিজানসহ বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলার কাজে আসামিদের ওইসব এলাকার আদালতে হাজির করার ব্যস্ততার কারণে কিশোরগঞ্জে ইতোপূর্বে কয়েকটি সাক্ষ্য গ্রহণের তারিখ গেলেও আসামিদের আনতে না পারায় সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি। তবে বিভিন্ন তারিখে আসামিদের কিশোরগঞ্জ আদালতে হাজির করানো হয়। এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানিয়েছেন, এ মামলার সাক্ষ্যগ্রহণের সকল প্রস্তুতি থাকলেও হলি আর্টিজানসহ দেশের বিভিন্ন স্থানের মামলায় আসামিদের নিয়ে ছুটোছুটি করার কারণে এখানে সাক্ষ্যগ্রহণ শুরু করা যায়নি। এখন করোনা পরিস্থিতির কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রসিকিউশনের হাতে যে ধরনের সাক্ষ্যপ্রমাণ রয়েছে, তাতে মামলার কার্যক্রম সম্পন্ন হলে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো বলেছেন, অন্যান্য জায়গায় জঙ্গিরা হামলা চালালেও শোলাকিয়ায় জঙ্গিদের প্রতিরোধ করা হয়েছিল। ফলে ৭ জুলাইকে তিনি ‘জঙ্গি প্রতিরোধ দিবস’ বলে আখ্যায়িত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *