• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১৪ জন মারা গেছেন দু’জন, সুস্থ হয়েছেন ৪৮ জন

কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১৪ জন
মারা গেছেন দু’জন, সুস্থ হয়েছেন ৪৮ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছেন ৪৮ জন, আর ভৈরবের দু’জন মারা গেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৫ জুলাই রোববার রাতে পাওয়া ১০৭টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৭ জন, ভৈরব ও কটিয়াদীতে ২ জন করে, তাড়াইল, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আক্রান্ত একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯২টি নমুনা। আর সুস্থ হওয়া ৪৮ জনের মধ্যে আছেন ভৈরবে ১১ জন, সদর ও করিমগঞ্জ উপজেলায় ১০ জন করে, পাকুন্দিয়ায় ৮ জন, কুলিয়ারচরে ৪ জন, নিকলীতে ৩ জন ও হোসেনপুরে ২ জন। তবে ভৈরবে রোববার ৭০ বছরের একজন পুরুষ ও ৬০ বছরের একজন নারীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। রোববার পর্যন্ত জেলার ১৩ উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৬৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৪৪ জন, আর মারা গেছেন ২৬ জন। ফলে রোববার জেলায় মোট রোগী ছিলেন ৩৬১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *