কিশোরগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছেন ৪৮ জন, আর ভৈরবের দু’জন মারা গেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৫ জুলাই রোববার রাতে পাওয়া ১০৭টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৭ জন, ভৈরব ও কটিয়াদীতে ২ জন করে, তাড়াইল, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আক্রান্ত একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯২টি নমুনা। আর সুস্থ হওয়া ৪৮ জনের মধ্যে আছেন ভৈরবে ১১ জন, সদর ও করিমগঞ্জ উপজেলায় ১০ জন করে, পাকুন্দিয়ায় ৮ জন, কুলিয়ারচরে ৪ জন, নিকলীতে ৩ জন ও হোসেনপুরে ২ জন। তবে ভৈরবে রোববার ৭০ বছরের একজন পুরুষ ও ৬০ বছরের একজন নারীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। রোববার পর্যন্ত জেলার ১৩ উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৬৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৪৪ জন, আর মারা গেছেন ২৬ জন। ফলে রোববার জেলায় মোট রোগী ছিলেন ৩৬১ জন।