• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে শান্তি কমিটি করেও থেমে নেই সংঘর্ষ, আহত ৩০

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের দুইপক্ষের আদিত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে এ ঘটনা ঘটে। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
এদের মধ্যে পাবেল মৃদা (৩০), মিলন মিয় (৬০), তানিম মিয়া (২০), আলি আহমদ (৭৫), মাসুকুর মিয়া (৪৫), আ্গুর মিয়া (৬০), বুলবুল মিয়া (৩২), রুবেল পান্ডা (৩৫), শাওন মিয়া (১৯), তৌহিদ (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সবাই গুরুত্বর আহত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. মেহেদী হাসান।
জানা যায়, ৫৬ বছর যাবত চলছে ভৈরবে দুই বংশের দ্বন্দ্ব। বংশদুটি হলো উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তা বাড়ি ও সরকার বাড়ি। সরকার বাড়ি পক্ষে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার শেফায়াত উল্লাহ। আরেক পক্ষ কর্তা বাড়ির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন৷ দুই বংশের দ্বন্দ্বে দুই পক্ষের খুন হয়েছে ১৪ জন। গত বছর ১৬ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে কর্তা বাড়ির নাদিম গুরুত্বর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জুন চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
৬ আগস্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে সাদেকপুরের মেন্দিপুর পূর্ব পাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। ৭ আগস্ট একই ঘটনায় সংঘর্ষে টেটার আঘাতে জহিরুল্লাহ নামে একজন নিহত হয়।
এসব ঘটনায় উভয় পক্ষ মামলায় জামিন পেলেও সরকার শেফায়াত উল্লাহ বংশ বাড়িতে অবস্থান করলেও তোফাজ্জল চেয়ারম্যানের বংশ দীর্ঘদিন বাড়িতে যায়নি। ১৫ দিন আগে মৌটুপী গ্রামসহ আশপাশের গ্রামের মুরুব্বিদের নিয়ে একটি শান্তি কমিটি হয়। উভয় পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ হলেও আজ ১৫ এপ্রিল শেফায়েত উল্লাহ বংশ বাড়িতে গেলে দুপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘরর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ৩০ জন আহত হয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন বলেন, পূর্ব শত্রুতা চলছে বহু বছর যাবত। আমি অতিষ্ঠ হয়ে ভৈরব শহরে দীর্ঘদিন যাবত বসবাস করছি। দুইমাস আগে জামিনে বের হয়েও বাড়ি যায়নি। এলাকার শান্তি বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে শান্তি কমিটি করে আজ বাড়ি যায়। আজকে অতর্কিত ভাবে শেফায়াত গ্রুপ আমাদের পক্ষের মানুষদের উপর হামলা করেছে।
এ বিষয়ে কথা বলতে শেফায়াত চেয়ারম্যানকে একাধিক ফোন দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শেফায়েত চেয়ারম্যান এর ভাই মো. আল আমিন বলেন, শান্তি কমিটি হওয়ার পর অন্যান্য গ্রামসহ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে গ্রামে আসার কথা। তা না করে তারা ভোর থেকে এলাকায় আসা শুরু করে। তখন আমরা কোন কিছু বলেনি। সকাল গড়িয়ে দুপুর হলেই তারা আমাদের বংশের লোকদের উপর হামলা চালায়। আমাদের পক্ষে ৭ জন আহত হয়েছে।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, মৌটুপি গ্রামের মানুষ বংশ পরায়নভাবে শত্রুতা, আধিপত্য বিস্তার নিয়ে যুগ যুগ ধরে ঝগড়া সংঘর্ষ করছে। পুলিশও তাদেরকে দমন করতে পারেনা। আজকে দুই বংশের সংঘর্ষে খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *