• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

# রাজন সরকার :-
অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ শোভা যাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে এবছর প্রশাসনের অনুমতি না থাকায় শত বছরের ঐতিহ্যবাহী পোড়াবাড়িয়ার গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *