• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

গণ অধিকারের ইফতারে অফিসিয়ালি আ’লীগকে নিষিদ্ধের দাবি

গণ অধিকারের ইফতারে
অফিসিয়ালি আ’লীগকে
নিষিদ্ধের দাবি

# নিজস্ব প্রতিবেদক :-
২১ মার্চ শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলি ইউনিয়নে গণ অধিকার পরিষদ ইফতার মাহফিল করেছে। কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে অনেক গুম খুন করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে। তখন থেকে জনগণই তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করছে না। বরং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, যা কখনই হতে দেওয়া হবে না। এরকম চেষ্টা করা হলে আবার রাজপথে নেমে প্রতিহত করা হবে।
সংগঠনের কর্শাকড়িয়াইল ইউনিয়ন কমিটির আহবায়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা আল মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তৃতা করেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম, সদর উপজেলার আহবায়ক মোমিন উদ্দিন জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *