• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

# রাজন সরকার :-
সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ মানববন্ধনের আয়োজন করে। আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পিএফজি এর সদস্যসহ সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।
হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এবং পিএফজির সদস্য কটিয়াদী ফেকামারা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আ. জব্বার, প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সাংবাদিক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, পিএফজির কো-অর্ডিনেটর আনম তানভীর হায়দার ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও কবি গোলাপ আমিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আক্তারুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *