• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কোরআন মাজিদ আগুনে পুড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হরিদাস গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কোরআন মাজিদ আগুনে পুড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগে হরিদাস বর্মণ (৫০) নামে এক সাধুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৭ মার্চ সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সাধু হরিদাস বর্মণ পৌর শহরের পঞ্চবটি এলাকার মনোরঞ্জন বর্মণের ছেলে। তিনি জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকা হাজী রেনু মিয়ার বাড়ির ভাড়া বাসায় থাকেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মার্চ রোববার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভৈরব শাখার সভাপতি চন্দন কুমার পাল সাধু হরিদাস বর্মণের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে হরিদাসের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকল্পে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করবে বলে হুমকি পান। এতে সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কিত হয়ে ভৈরব থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে ১৭ মার্চ সোমবার সকালে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকায় হাজী রেনু মিয়ার বাড়িতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হরিদাস বর্মণ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এসআই ইমদাদুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় হরিদাস বর্মণকে তল্লাশি করে বুকের পকেট থেকে ১টি স্যামসাং মোবাইল সেট ও নিচের দিকে আগুনে পোড়ানো সহীহ নূরানী কোরআন মাজিদ এর অংশ বিশেষ, নূরানী নামাজ শিক্ষা বই পাওয়া যায়। এগুলো একটি পেস্ট কালারের শপিং ব্যাগে রাখা ছিল।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভৈরব শাখার সভাপতি চন্দন কুমার পাল বলেন, শহরের জগন্নাথপুর এলাকার সাধু হরিদাস বর্মণের পূর্ব পুরুষদের সম্পত্তি ছিল আমাদের অবগত করে। দীর্ঘদিন পর সে সেই সম্পত্তি উদ্ধার করে দিতে আমাদের ব্লেকমেইল শুরু করে। এমনকি টাকা পয়সাও দাবি করে। কোরআন মাজিদ পোড়ানোর একটি ভিডিও বানিয়ে ধর্মীয় অনুভূতির উপর আঘাত এনে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতি করবে বলে জানায়। আমরা নিরুপায় হয়ে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। পরে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় ভৈরব থানা পুলিশকে একটি লিখিত অভিযোগ দেয়। আমরা হরিদাস বর্মণের এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, হরিদাস বর্মণকে জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত স্বার্থে ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হানতে পবিত্র কোরআন মাজিদ পোড়ানোর কথা স্বীকার করে। এছাড়া ভৈরবের সনাতন ধর্মাবলম্বীদের ভীতি প্রদর্শন করে স্বার্থ হাসিলের চেষ্টা করে। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বিকালে হরিদাস বর্মণকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *