• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

আহসান হাবিবের বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করায় মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ ভৈরব বাজারঘাট এলাকার কর্মচারীরা। আজ ১৮ মার্চ বুধবার বিকাল ৪টায় ভৈরব রেলওয়ে জংশন লাইন এলাকায় ১নং প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, রাজু শিং, মামুনুর রসিদ, মো. আজিম, মিজানুর রহমান, নিকু চন্দ্র দাস, আলমগির হোসেন, ফাতেমা আক্তার ও বাদশা মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আহসান হাবিব একজন ভালো মানুষ। তিনি প্রকৌশলী বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আন্তরিক। একটি কুচক্রী মহলের ইন্দনে একজন ভালো প্রকৌশলীকে মিথ্যা বানোয়াট নিউজের মাধ্যমে মানহানির চেষ্টা করা হয়েছে। এসময় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সমকাল পত্রিকা যদি মিথ্যা বানোয়াট নিউজ প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থনা না করে প্রকৌশলী বিভাগের সারা কর্মকর্তা কর্মচারীরা একত্রে হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিবে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি সঠিক সমাধান না আসে তাহলে কঠোর আন্দোলনে যাবে বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *