• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে শিশু আছিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবীতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন

# মো. আলাল উদ্দিন :-
মাগুরার শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী ও সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ১৬ মার্চ রোববার ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা। ১৬ মার্চ রোববার সকাল ১১টায় ভৈরব পৌর শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিসচার কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিসচা সদস্য দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন, শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী মো. আনিসুর রহমান কাপন, রক্তসৈনিক নজরুল ইসলাম, শিক্ষক মো. জাকির হোসেন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জয়িতা আফসানা নাজনীন প্রিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক সোহানুর রহমান সোহান ও নীপা রহমান।
বক্তারা বলেন, একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা কোনভাবেই মেনে নেওয়া যায়না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। নিসচা সড়ক যোদ্ধারা আরো বলেন শুধু ভৈরবে নয়, সারাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আছিয়ার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *