• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ঈশ্বরগঞ্জে একরাতে চার দোকানে চুরি

# আব্দুল মালেক, ময়মনসিংহ :-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে চার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১২ মার্চ মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একটি ইলেকট্রিক দোকান একটি ফার্মেসি ও দু’টি ডিমের গুদামে চুরি হয়েছে। এ ঘটনায় পুরো পৌর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানেই শেষ নয়, সম্প্রতি বিভিন্ন বাসা-বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থানে চুরি হলেও এসব উদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি পুলিশ। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েই চলেছে।
এদিকে ১১ মার্চ মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অবস্থিত খেলাঘর ইলেকট্রিক-ইলেকট্রনিক্স অ্যান্ড মটর হাউজের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চোর চক্র। এ সময় বিভিন্ন কোম্পানির দেড় থেকে ২ লক্ষ টাকার তার এবং নগদ ১ লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে ভাই বোন মেডিকেল হল নামে আরেকটি ফার্মেসিসহ বাসায় চুরির ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে এ প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি দোকান মালিক রফিকুল ইসলাম।
এছাড়াও ওই রাতে মো. খোরশেদ আলম ও লিটন চন্দ্র পাল নামে দুই ব্যবসায়ীর ডিমের আড়ত থেকে চুরি হয়েছে।
আরেক দোকান মালিক খোরশেদ আলম বলেন, মঙ্গলবার আড়তে তেমন টাকা রেখে যায়নি। ৬ থেকে ৭ হাজার টাকার মতো ছিল এই গুলো নিয়ে গেছে আর কিছু ডিম নিয়ে গেছে। ডিমের সংখ্যাটি বলা যাচ্ছেনা।
লিটন চন্দ্র পাল বলেন, ক্যাশে আড়াই থেকে তিন হাজার টাকার কয়েন ছিল এগুলো নিয়ে গেছে। আড়তের ডিম আগেই বিক্রি করে দিয়েছিলাম। কয়েক হালি হাসের ডিম ছিল এগুলো নিয়ে গেছে।
খেলাঘর ইলেকট্রিক-ইলেকট্রনিক্স অ্যান্ড মটর হাউজের স্বত্ত্বাধিকারী আজিজুল হক শাকিল বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।
বেলা ১১টার দিকে আব্বা এসে দোকান খুলে দেখে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আর ক্যাশ বাক্সের তালা ভাঙা। খবর পেয়ে তাৎক্ষণিক দোকানে ছুটে আসি। এসে দেখি বিভিন্ন কোম্পানির দামি দামি তারের বান্ডেল এবং ক্যাশে রেখে যাওয়া নগদ টাকা নিয়ে গেছে চোর চক্রটি। নগদ টাকা ছিল ২ লক্ষ ১৬ হাজার আর মালামালসহ আনুমানিক ২ লক্ষ টাকার মতো হবে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এক রাতে ৪ দোকানে চুরি হওয়ায় খুবই আতঙ্কে আছি। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা না বাড়ালে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করা সম্ভব হবেনা।
ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম হারুন অর রশিদ বলেন, আমরা নতুন নির্বাচিত হয়েছি। দায়িত্ব হস্তান্তর হয়েছে। তবে কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে আজকের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও মাঠে তৎপর থাকবো।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, সারারাতেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টহলে ছিল। রাতের কোন একটা সময়ে চোর চক্র প্রত্যেকটা দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এ কাণ্ড ঘটিয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চক্রদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *