• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুলিয়ারচরে আবুল কাসেম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল কাসেম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জনতা আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাসেম।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ হারুন, বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা নাছিমা বেগমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথি ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *