• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার বিকালে উপজেলার লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মুহাম্মদ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি লেখক ও সাংবাদিক শামসুল আলম সেলিম, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমীর ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাও. কবির হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমীর মাও. মো. রফিকুর রহমান ও কুলিয়ারচর শাখার সাবেক আমীর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মুহিউদ্দিন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি মাও. আব্দুল মতিন ও কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মসিউর রহমান (মহসিন), সালুয়ার ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাও. অলিউর রহমান (মারুফ) সহ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাও. মো. মিজানুর রহমান।
দাওয়াতী সভা শেষে লক্ষ্মীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *