• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জের যুবকের সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

কিশোরগঞ্জের যুবকের
সৌদি আরবে সড়ক
দুর্ঘটনায় মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের আউলিয়া পাড়া গ্রামের দরিদ্র কৃষক সাইকুল ইসলামের দুই সন্তানের মধ্যে বড় ছেলে মোস্তফা কামাল (২৫)। তিনি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মামা হাবিবুর রহমান বাদল জানিয়েছেন, মোস্তফা কামাল গতবছর ২৪ ডিসেম্বর কিছু জায়গা বিক্রি করে ধারদেনা করে সৌদি আরব গিয়েছিলেন। একটি প্রতিষ্ঠানে খাবার সরবরাহের কাজ নিয়েছিলেন। তার চার বছর বয়সে মা মিনা আক্তার ক্যান্সারে মারা গেছেন। তার ছোট ভাই বদরুল আলমের বয়স তখন আড়াই বছর। বদরুল শহরতলির করমুলি এলাকায় একটি মুড়ির মিলে কাজ করেন। মোস্তফা কামাল বিবাহিত ছিলেন। চার বছরের একটি শারীরিক প্রতিবন্ধী মেয়ে রেখে তিনি সৌদি আরব গিয়েছিলেন। এখন সবই শেষ। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। হাবিবুর রহমান বাদল জানিয়েছেন, তারা দূতাবাসের সাথে যোগাযোগ করছেন, কি করে মোস্তফা কামালের লাশটি দ্রুত ফিরে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *