• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ২৯ সুস্থ হয়েছেন নতুন আরো ৮০ জন

১৮৮টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ১৫.৪২ ভাগ
কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ২৯
সুস্থ হয়েছেন নতুন আরো ৮০ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছেন ৮০ জন, আর তাড়াইলে মারা গেছেন একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৮৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ১০ জন, কটিয়াদীতে ৫ জন, হোসনপুর, বাজিতপুর ও মিঠামইনে ৩ জন করে, তাড়াইলে মৃত ব্যক্তিসহ ২ জন এবং করিমগঞ্জ, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১৫৮টি নমুনা। এদিন সুস্থ হওয়া ৮০ জনের মধ্যে আছেন ভৈরবে ৬৫ জন, সদর উপজেলায় ১২ জন, করিমগঞ্জে ২ জন, আর কুলিয়ারচরে একজন। জেলায় রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০৭ জন, সুস্থ হয়েছেন ৭৪৩ জন, আর মারা গেছেন ২৪ জন। রোববার আইসোলেশনে ছিলেন ৬৫১ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ৫২ জন। রোববার পর্যন্ত জেলায় মোট নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৩৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *