কিশোরগঞ্জে নতুন আরো ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছেন ৮০ জন, আর তাড়াইলে মারা গেছেন একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৮৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ১০ জন, কটিয়াদীতে ৫ জন, হোসনপুর, বাজিতপুর ও মিঠামইনে ৩ জন করে, তাড়াইলে মৃত ব্যক্তিসহ ২ জন এবং করিমগঞ্জ, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১৫৮টি নমুনা। এদিন সুস্থ হওয়া ৮০ জনের মধ্যে আছেন ভৈরবে ৬৫ জন, সদর উপজেলায় ১২ জন, করিমগঞ্জে ২ জন, আর কুলিয়ারচরে একজন। জেলায় রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০৭ জন, সুস্থ হয়েছেন ৭৪৩ জন, আর মারা গেছেন ২৪ জন। রোববার আইসোলেশনে ছিলেন ৬৫১ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ৫২ জন। রোববার পর্যন্ত জেলায় মোট নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৩৮টি।