• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বেলাবতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবতে মোল্লা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, লাখপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও শরীফ লজিস্টিক লি. এর চেয়ারম্যান সুনামধন্য সিএন্ডএফ ব্যবসায়ী এম শরিফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে তার পরিবার, এলাকাবাসী ও লাখপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পাহাড় উজিলাব টু বটেশ্বর রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শরীফ উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, লাখপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা, শরিফ উদ্দিনের ভাতিজা ডা. মোজাম্মেল হক নাহিদ, চাচাতো ভাই মো. মানিক মোল্লা, আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, ভাবি জরিনা বেগমসহ শিক্ষার্থীবৃন্দ।
লাখপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন। বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে। তিনি উত্তরার ৪ নম্বর সেক্টরের স্থানীয়ভাবে বসবাস করেন। প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক মামলায় বর্তমানে এম শরীফ উদ্দিন জেলে রয়েছে। আমরা তার মুক্তি দাবি জানাচ্ছি।
লাখপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না তাসফিয়া ও অন্তর বলেন, শরিফ উদ্দিন আমাদের বিদ্যালয়ে গরিব, মেধাবীদের পড়াশোনার খরচসহ ও বিদ্যালয়ে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। কিন্তু মিথ্যা মামলায় তিনি জেলে, আমরা তার মুক্তি চাই।
আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বলেন, আমার জানামতে তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। লাখপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে থাকেন। আমরা এলাকাবাসী তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
ভুক্তভোগীর ভাবি জরিনা আক্তার বলেন, সে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহণ করায় প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে মামলার আসামি করা হয়েছে। আমরা মিথ্যা মামলার প্রত্যাহার ও দ্রুত মুক্তি চাই।
শরীফ উদ্দিনের ভাতিজা ডা. মোজাম্মেল হক নাহিদ বলেন, আমার চাচা শরিফ উদ্দিন একজন সামাজিক লোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল। কিন্তু ৪নং কল্যাণ সেক্টর সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মিথ্যা মামলায় বর্তমানে জেলে রয়েছে। আমরা তার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *