• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শোক সংবাদ, মুজিবুল হক চুন্নু এমপি ছোটভাই এনামুল হক খসরু মারা গেছেন

শোক সংবাদ

মুজিবুল হক চুন্নু এমপি ছোটভাই
এনামুল হক খসরু মারা গেছেন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের এমপি জাপা নেতা মুজিবুল হক চুন্নুর ছোটভাই সংস্কৃতি কর্মি এনামুল হক খসরু (৫৮) গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী রেখে গেছেন। আজ শুক্রবার (২৬ জুন) বাদ জুমা জানাজা শেষে তাড়াইলের কাজলা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় মুজিবুল চুন্নু এমপি অংশ নিয়েছিলেন।
তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, এনামুল হক খসরুর মাথায় একটি আঘাত দেখা গেছে। তিনি হৃদরোগী ছিলেন এবং তার হৃদপিণ্ডে রিং পরানো রয়েছে। গত ২৩ জুন রাত ৯টার দিকে তিনি বাড়ির সামনে টাইলস দিয়ে তৈরি বেঞ্চের ওপর একা একা বসেছিলেন। ধারণা করা হচ্ছে, হয়ত স্ট্রোক করে তিনি পড়ে গিয়ে বেঞ্চের টাইলসের ধারালো অংশে মাথায় আঘাত পেয়েছিলেন। টাইলসের ধারালো অংশে রক্তের আলামতও পাওয়া গেছে। এরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *