• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত

ভৈরবে মেয়েকে উত্ত্যক্ত করার
প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রকি (২২) নামে এক বখাটের ছুড়িকাঘাতে আহত হয়েছেন মো: তৌফিক মিয়া নামের এক বাবা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। অভিযুক্ত বখাটে রকি একই গ্রামের মধ্যপাড়া এলাকার লোকমান মিয়ার ছেলে।
আহত তৌফিক মিয়ার জানান, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে এলাকার বখাটে ছেলে রকি বেশ কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। আজ সকালে তার মেয়ে পাশের বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে রকি মেয়েটিকে বিভিন্ন রকমের অশালীন কথা বার্তা ও অঙ্গভঙ্গী করে উত্ত্যক্ত করে।
মেয়ে বাড়ি এসে এই কথা তাকে জানালে তিনি রকিকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বখাটে রকি ছুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলে কলেজ হাসপাতালে পাঠায়।
এবিষয়ে জানতে চাইলে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব.) আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবৎ গ্রামের মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছে। তার বাবা-মা দুজনই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। রকির মা নাদিরা বেগমের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বখাটে রকির শাস্তি দাবি করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *