• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

# আলমগীর পাঠান :-
নরসিংদীর নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেলেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক। আর নরসিংদীর সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদকে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়। ৯ সেপ্টেম্বর সোমবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই দুই প্রতিষ্ঠানে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে (ইকুইভ্যালেন্ট টু সিভিল সার্জন ৫ম গ্রেড) দায়িত্ব পালন করেন।
জানা যায়, ২০তম বিসিএস ক্যাডার সার্ভিস এর একজন কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি নরসিংদী সদর হাসপাতালের আরএমও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনের সময় হাসপাতালটি দুইবার ঢাকা বিভাগে ও এক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সুনাম রয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অসংখ্য কবিতা লিখেছেন। সমসাময়িক বাস্তবধর্মী বিষয়ে কবিতা লিখে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *