# মো. আলাল উদ্দিন :-
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত সামাজিক স্বেচ্ছাসেবী অলাভজনক অরাজনৈতিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন, ভৈরব পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী নিসচার সাবেক উপদেষ্টা মো. আরিফুল ইসলাম। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, ভৈরব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এসএম বাকী বিল্লাহ গত ২৫ আগস্ট ২০২৪ ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাজনিত কারনে নিসচার ভৈরব শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। নিসচার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিসচার ভৈরব শাখার ৩১ আগস্ট ২০২৪ শনিবার কার্যকরী সভার সম্মিলিত সিদ্ধান্তনুসারে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য কার্যকরী কমিটি পুনর্গঠন করে মো. আরিফুল ইসলাম’কে নিসচা ভৈরব শাখার সভাপতি নির্বাচিত করা হয়। পুনর্গঠন কমিটি নিম্নরূপ সহ-সভাপতি মো. নূরুজ্জামান, মো. জসীম উদ্দিন রবীন, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ, প্রভাষক ইমরান হোসাইন, অর্থ সম্পাদক কাজী সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী, প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সজীব আহমেদ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রিদম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাবিনা ইয়াছমিন, যুব বিষয়ক সম্পাদক মো. আরাফাত ভূইয়া, কার্যকরী সদস্য মো. শাখাওয়াত হোসাইন বাবুল, মো. সুমন মোল্লা, কাজী ওসমান গণি, মো. জাকির হোসেন, ইয়াছিন আরাফাত, মো. নজরুল ইসলাম, লতিফা হেলেন মুক্তা, মো. জাকির হোসেন, এম.আর রুবেল, মো. সাইফুল ইসলাম, শাহীনা আক্তার, ফাতেমা বেগম দীপালী, আফসানা নাজনীন প্রিয়া, মো. শফিকুল ইসলাম, মো. আমজাদ মিয়া, ফরহাদ আহমেদ, আরিফ মাহমুদ রোলেক্স, রেদোয়ান আহমেদ শোভন, তানভীর আহমেদ আবির ও সাদাফ রশীদ সিদ্দিকী প্রমুখ।