• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে করোনার সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইশরাত, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু ও জেলা স্কাউট সম্পাদক এমএ আউয়াল মুন্না বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
বক্তাগণ সবাইকে নিজে ও পরিবারকে বাঁচাতে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। উন্নত দেশগুলোর তুলনায় এখনো বাংলাদেশের অবস্থা ভাল আছে উল্লেখ করে তারা বলেন, আমরা মাস্ক ছাড়া অহেতুক বাইরে ঘোরাফেরা করলে সংক্রমণ আরো বাড়বে। জরুরি কাজ ছাড়া বাইরে না গেলে, আর বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস ব্যবহার করলে, বাইরে থেকে বাসায় ফিরে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালভাবে হাত-মুখ ধোলে সংক্রমণের মাত্রা অনেক কমে আসবে বলে বক্তাগণ উল্লেখ করেন। তারা আরো বলেন, জেলা শহরের ২০টি পয়েন্টে প্রতিদিনই প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর উদ্যোগে অভিযান চালানো হচ্ছে। এই করোনা সঙ্কটকালে ব্যবসায়ী হোক, ভোক্তা হোক, পথচারী হোক, যানবাহনের চালক হোক আর যাত্রী হোক, যারাই সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে করোনার বিস্তার রোধ করতে মানুষকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, এনডিসি মীর আল কামাহ তমাল, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা চেম্বারের সহ-সভাপতি খালেকুজ্জামান, নাসিব সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তব্যশেষে স্বল্প আয়ের মানুষদের মাঝে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। রোভার-স্কাউটের মাধ্যমেও শহরের ১০টি পয়েন্টে এসব সামগ্রি বিতরণ করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *