• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জ ওয়ালিনেওয়াজ কলেজে নতুন অধ্যক্ষ আল আমিন উপাধ্যক্ষ ফজলুর রহমান

কিশোরগঞ্জ ওয়ালিনেওয়াজ কলেজে
নতুন অধ্যক্ষ আল আমিন
উপাধ্যক্ষ ফজলুর রহমান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরের ওয়ালিনেওয়াজ খান কলেজে আজ সোমবার (২২ জুন) নতুন অধ্যক্ষ হিসেবে মো. আল আমিন ও উপাধ্যক্ষ হিসেবে ফজলুর রহমান দুলাল যোগদান করেছেন। কলেজের অধ্যক্ষ পদে ১৪ জন এবং উপাধ্যক্ষ পদে ৭ জন প্রার্থী ছিলেন। এবছর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অধ্যক্ষ পদে মো. আল আমিন ও উপাধ্যক্ষ পদে ফজলুর রহমান দুলাল প্রথম হলে গত ১৯ মার্চ কলেজ পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাদের নিয়োগে অনুমোদন দেয়া হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ১৮ জুন এই নিয়োগে অনুমোদন দিলে আজ সকাল সাড়ে ৯টায় তারা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে কলেজে স্ব স্ব পদে যোগদান করেছেন।
মো. আল আমিন ১৯৯৪ সালে কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর একই কলেজের উপাধ্যক্ষ হন। আর ফজলুর রহমান দুলাল ওয়ালিনেওয়াজ খান কলেজেই কম্পিউটার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *