• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জ শহরের ২০টি পয়েন্টসহ সারা শহরে করোনা নিয়ন্ত্রণে অভিযান

কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফার নেতৃত্বে মাস্ক বিতরণের দৃশ্য। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরের ২০টি পয়েন্টসহ
সারা শহরে করোনা নিয়ন্ত্রণে অভিযান

# মোস্তফা কামাল :-

করোনার ক্রমবর্ধমান বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে ২০ জুন শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের ২০টি পয়েন্টসহ বড়বাজার, কাচারিবাজার, পুরানথানা বাজার ও গৌরাঙ্গবাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৩৩ জনকে ৬৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তাফার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা, মাহমুদুল হাসান, উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলাম এসব অভিযানে অংশ নেন।
এসময় মাস্ক ব্যবহারে বাধ্য করা, পৌরসভার অনুমোদনহীন অটোরিকশা, সিএনজি, মিশুক, রিকশা ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধ করা, জরিমানা করা ও আটক করা হয়। মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর ১০টি অটোরিকশা, সিএনজি ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীকে ১৫ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। এরপর বড়বাজার, কাচারিবাজার, পুরানথানা বাজার ও গৌরাঙ্গবাজার এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখার দায়ে ৮ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানপাটে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং শহরে চলাচলকারী সকলকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়। অভিযানকালে মাস্কবিহীন পথচারীদের মাঝে বিনামূল্যে বেশ কিছু মাস্ক বিতরণও করা হয়। অভিযানকালে পুলিশ বিভাগ, আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবক কর্মিগণ সহায়তা করেন। করোনার ক্রমবর্ধমান বিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বিভিন্ন মার্কেটে অভিযান চালানো হচ্ছে। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *