• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কুলিয়ারচরে পাগলা শিয়াল, কুকুর আর বিড়ালের কামড়ে শিশুসহ আহত ৯ জন নারী-পুরুষ ও ৫টি গরু-ছাগল

# কুলিয়ারচর সংবাদদাতা :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পাগলা শিয়াল, কুকুর আর বিড়ালের কামড়ে আহত হলেন শিশুসহ ৯ জন নারী-পুরুষ ও ৫টি গরু-ছাগল। ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের খালিশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার খালিশা গ্রামের সেন্টু মিয়ার ছেলে গুরুতর আহত কর্ন (৩), মৃত কানাই চন্দ্র বর্মনের ছেলে নিতাই চন্দ্র বর্মন (৭০), নিপেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে প্রদীপ চন্দ্র বর্মন (৪৫), মৃত নরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে নগেন (৪৫) ও কুলিয়ারচর পৌরশহরের ভাটি দোয়ারিয়া মহল্লার মো. নাজিমুদ্দিনের ছেলে কামরুল হাসান (১৮) সহ ঐ এলাকার ৫টি গরু-ছাগল।
এর আগে সকালে কুকুরের কামড়ে আহত হলেন, কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা মহল্লার শামসুদুহার ছেলে মো. মেহেদী (১৮) ও বিড়ালের কামড়ে আহত হলেন, একই উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী জেসমিন আক্তার (৩৩)।
শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে ছয়সূতী ইউনিয়নের খালিশা গ্রামের মানুষ পাগলা শিয়ালের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাগলা শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা হাসপাতালে এসেছিলেন। তাদের সরকারি ভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *