• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আছাদুজ্জামান টিটু, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জামাল, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন আহাম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, নারান্দি ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন, পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃত্বে উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, বাঙালির আবহমান ঐতিহ্যকে তুলে ধরে দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান, জারি গান, লাঠি খেলা, ঘুড়ি উৎসব, পিঠামেলার আয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *