• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

সেই ভূমি অফিস কর্মী সাময়িক বরখাস্ত

ঘুষের টাকা নিচ্ছেন আব্দুল কাদির। - পূর্বকণ্ঠ

সেই ভূমি অফিস কর্মী
সাময়িক বরখাস্ত

# নিজস্ব প্রতিবেদক :-
ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের সেই ভূমি অফিস কর্মী আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ৩১ মার্চ রোববার বিকালে তিনি বরাখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন।
সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন আব্দুল কাদিরের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিল। ঘুষ নেওয়ার একটি ভিডিও দৃশ্যও ব্যাপক প্রচার হয়েছিল। ভিডিও দেখে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম আব্দুল কাদিরকে কারণ দর্শানোর নোটিশ করে রোববার জবাব দেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন। জবাব পেয়েই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেওয়া হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, আব্দুল কাদির তার জবাবে বলেছেন, তাকে এক ব্যক্তি এসে বলেছিলেন, জমি কিভাবে খারিজ করতে হয় তিনি জানেন না। তার জমিটা খারিজ করে দিতে বলেছিলেন। খারিজ করে দেওয়ার পর ওই ব্যক্তি আব্দুল কাদিরকে টাকা দিয়েছিলেন। তবে এভাবেও টাকা নেওয়া যায় না বলে জেলা প্রশাসক মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ওই ভিডিওতে দেখা গিয়েছিল, ভোলা মিয়া নামে এক ব্যক্তি আব্দুল কাদিরকে জমি খারিজের জন্য ৫ হাজার টাকা ঘুষ দিচ্ছেন। আব্দুল কাদির বলছেন, ৬ হাজারের কথা ছিল। ভোলা মিয়া বলছেন, গরিব মানুষ কাজটা করে দেন। বাকি এক হাজার টাকা পরে পেয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *