• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

চুরি করতে এসে মারধোরে নিহত হয় আল আমিন, ভৈরবে ক্লুলেস মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে আলোচিত আল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৪ মার্চ রোববার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া (স্টেডিয়াম পাড়া) এলাকার কাজী হিমেল এর ছেলে কাজী রোহিত (১৯)। এছাড়াও সংঘাতে জড়িত এক শিশুকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খাঁন (বিপিএম)। নিহত আল আমিন ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, গত ১২ মার্চ পাদুকা কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয় আল আমিন। নিখোঁজের পর গত ১৯ মার্চ স্টেডিয়াম পাড়ায় একটি ডোবা থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ একটি অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা বিশেষ নজরদারী চালায়। ঘটনার পর থেকে স্থানীয় কিছু লোকজন পলাতক রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আরো নজরদারী জোরদার করে র‌্যাব। এ সময় ডোবার পাশে বিল্ডিয়ের মালিকের ছেলে কাজী রোহিতকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। পরে রোহিতকে জিজ্ঞাসাবাদে নিহত আল আমিনের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খাঁন (বিপিএম) জানান, আল আমিন কাজী হিমেলের বাড়িতে চুরির উদ্দেশ্যে গিয়েছিল। পরে তারা টের পেয়ে চেচামেচী করলে আল আমিন তাদের বিল্ডিংয়ের ৩ তলা বাথরুমের ফলস ছাদের উপর পালিয়ে যায়। পরে আসামির বাবা হিমেল তাকে দেখতে পেয়ে বাঁশ দিয়ে আঘাত করে। আঘাতের এক পর্যায়ে আল আমিন তিন তলা বিল্ডিংয়ের কার্ণিশে ঝুঁলে যায়। পরে রোহিত ও অপ্রাপ্ত বয়স্ক ছেলেটির অতিরিক্ত মারধোরের ফলে সেখান থেকে পড়ে রডের সাথে ধাক্কা লেগে পুকুরে গিয়ে পড়ে। পরে প্রতিবেশী আরো ৩ জনকে সাথে নিয়ে তারা আল আমিনকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে আল আমিন পানিতে ডুবে যায়। পানি থেকে উঠতে না দেখে আসামিরা ভাবে আল আমিন অপর প্রান্ত দিয়ে পালিয়ে গেছে। তখন তারা যার যার মতো করে ঘরে ফিরে যায়। তিনি আরো জানান, মারধোরের বিষয়টি আসামিরা স্বীকার করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের ভৈরব থানা পুলিশের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *