• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পরিবারের সাথে ঘুরতে গিয়ে স্ত্রী সন্তানসহ নিখোঁজ হন পুলিশ সদস্য সোহেল

# মিলাদ হোসেন অপু :-
পরিবারের সাথে ঘুরতে গিয়ে স্ত্রী সন্তানসহ নিখোঁজ হন পুলিশ সদস্য সোহেল রানা। কিন্তু প্রাণে বেঁচে ফিরেন ভাগ্নি মারিয়া আক্তার। সোহেল রানা ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা। চাকুরির সুবাধে পরিবার নিয়ে ভৈরবে বসবাস করছেন।
২২ মার্চ শুক্রবার ছুটির দিন থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব ত্রিবেণী সেতু সংলগ্ন এলাকা সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে ভ্রমণ তরীতে করে মেঘনায় ঘুরতে যান। হঠাৎ সন্ধ্যায় ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মাঝামাঝি এলাকা মেঘনা নদীতে বালু ভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ভ্রমণতরী নৌকা ডুবে যায়।
এ ঘটনায়, পুলিশ সদস্য সোহেল রানা (৩০), স্ত্রী মৌসুমী বেগম (২৬), মেয়ে মাহমুদা সুলতানা (৭), ছেলে রায়সুল (৫) নিখোঁজ হন।
জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রোজার দিনের বিকেল বেলায় পুলিশ সদস্য সোহেল রানা পরিবারের তিন সদস্য ও ভাগ্নি মারিয়া আক্তারকে নিয়ে ভৈরব ত্রিবেণী সেতু এলাকায় ঘুরতে আসেন। সেখানে ঘুরাঘুরির সময়ে মেঘনা নদী ভ্রমণের জন্য ঘাট থেকে একটি ভ্রমণ তরী নৌকায় উঠেন। নদীর মাঝামাঝি অবস্থানে ভ্রমণ তরী যখন সৈয়দ নজরুল ইসলাম সেতুর তৃতীয় পিলার নিকট যায় তখন অপরদিক থেকে আসা একটি বালুভর্তী বাল্কহেড নৌকার ধাক্কায় সাথে সাথে ঘটনাস্থলেই ভ্রমণ তরীটি নদীতে ডুবে যায়। ঘটনার পর সুবর্ণা নামে একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া উদ্ধার হওয়া একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পুলিশ কনস্টেবল পরিবারসহ নিখোঁজ রয়েছে ৮ জন যাত্রী। নিখোঁজদের উদ্ধারে ভৈরব ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ কাজ করছেন। আজ ২৩ মার্চ শনিবার দুপুরে পুলিশ কনস্টেবল এর স্ত্রী মৌসুমীকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিঞা জানান, ছুটির দিনে স্ত্রী সন্তান ও ভাগ্নিকে নিয়ে ভৈরব সেতু এলাকায় ঘুরতে যান কনস্টেবল সোহেল রানা। সেখান থেকে মেঘনা নদীতে ভ্রমণের জন্য নৌকায় চড়ে নদীতে ঘুরার সময় হঠাৎ একটি বালুবাহী বাল্কহেড নৌকায় ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়। তাদের মধ্য থেকে ভাগ্নি মারিয়া সাঁতার জানা থাকায় প্রাণে বেঁচে ফিরেন। কিন্তু বাকীরা কেউ তীরে ফিরতে পারেননি। আজ শনিবার কনস্টেবল এর স্ত্রী মৌসুমীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকীদের উদ্ধারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *