• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নবীনগরে চোরাই গরুসহ আটক ১

# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরাই যাওয়া গরুসহ আরু মিয়া (৬০) নামে এক গরুচোরকে আটক করেছেন পুলিশ। আজ ২৩ মার্চ শনিবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের আরু মিয়ার গোয়াল ঘর থেকে গরুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মার্চ বৃহস্পতিবার উপজেলার টিয়ারা গ্রামের হতদরিদ্র অটোরিকশা চালক আ. হাসেম (৬০) এর একটি গরু ও তার ছেলের প্রবাসে যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা ঘরে রেখে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরেন। ঘরে টাকা রাখার বিষয়টি টের পেয়ে ভোর রাতে আরু মিয়া ও তার সহপাঠীদের নিয়ে আ. হাসেম মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় তারা ঘরে থাকা ৩ লক্ষ টাকা ও গরুটি চুরি করে নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে আ. হাসেম মিয়ার ও তার পরিবার চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শিবপুর ফাঁড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে চোরাই যাওয়া গরুটি টিয়ারাগ্রামের আরু মিয়ার গোয়াল ঘর থেকে উদ্ধার করে।
নবীনগর শিবপুর ফাঁড়ি থানার কর্তব্যরত পুলিশ আক্কাস আলী জানান, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে চোরাই যাওয়া গরুসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *