• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে মেঘনায় বালু ভর্তি ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ভ্রমণ তরী ডুবে গেছে, একজন নিহত, পুলিশ সদস্যসহ নিখোঁজ ৮ জন 

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মেঘনায় বালু ভর্তি বলগেট ধাক্কায় একটি যাত্রীবাহী ভ্রমণ তরী ডুবে গেছে। এতে ১ জন মহিলা নিহতসহ হাইওয়ে থানা পুলিশ কন্সটেবল, তার স্ত্রী ও দুই সন্তানসহ ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞাত নারীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর তিনি মৃত্যুবরণ করেন।
আজ শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬ টায় দিকে মেঘনার পাড় সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভৈরব থানা, নৌ-থানা, হাইওয়ে থানা ও ভৈরব র‍্যাব সদস্যরা উপস্থিত হন।
নিখোঁজ যাত্রীরা হলেন- পুলিশের কন্সটেবল সোহেল রানা, স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), শহরের নিউটাউন এলাকার আরাদ্দা, বেলাল দে, অজ্ঞাত (৩৫) মহিলা। ও নরসিংদীর রায়পুরা এলাকার আনিকা আক্তার।
নিখোঁজের স্বজন রত্না বেগম জানান, আমাদের পাশের বাড়ির ৭ জন নৌকায় ছিল। ৪ জন উদ্ধার হয়েছে। তবে আরদ্দা, বেলাল মিয়া ও একজন মহিলা কে খোঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আনিকার চাচা রুবেল মিয়া জানান, আমার বাতিজি আনিকা ও তার বান্ধবী রুবা বিকালে ঘুরতে ব্রীজের নিচে ঘুরতে আসে। পরে ট্রলারের ধাক্কায় ভ্রমণ তরী ডুবে যায়। বাতিজির বান্ধবী রুবা বেঁচে গেলেও আনিকাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, একটি বালু বাহি বলগেট এর সাথে ভ্রমণ তরী ধাক্কা লেগে ডুবে যায়। এতে ২০ জন ডুবে গেলে ১২ জন কে উদ্ধার করা হলে ও ৮জন নিখোঁজ ছিলো পরে এক অজ্ঞাত ১ মহিলার লাশ উদ্ধার করা হয়। এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। রাতে অন্ধকারে উদ্ধার কর্মীরা কাজ করতে পারে না এজন্য উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। আগামীকাল সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল একে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।
এ বিষয়ে নৌ থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ৮ জনকে উদ্ধার করেছে। আনুমানিক ২০ জন ছিল শুনেছি। একাধিক নৌ পুলিশটিম ও ফায়ার সার্ভিস টিম খুঁজাখুঁজি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *