• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কটিয়াদীতে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কটিয়াদীতে ১৪ কেজি গাঁজাসহ
এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা মহামারির ভেতরেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। এরা সুযোগ বুঝে গাঁজা আর ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিনে র‌্যাব বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধারও করেছে। ১৪ জুন রোববার রাতেও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সদস্যরা কটিয়াদী উপজেলার ধূলদিয়া ইউনিয়নের রায়খোলা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ স্থানীয় মো. ইব্রাহিমের ছেলে বিল্লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছেন। পরে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *