বর্তমান করোনা মহামারির ভেতরেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। এরা সুযোগ বুঝে গাঁজা আর ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিনে র্যাব বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধারও করেছে। ১৪ জুন রোববার রাতেও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা কটিয়াদী উপজেলার ধূলদিয়া ইউনিয়নের রায়খোলা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ স্থানীয় মো. ইব্রাহিমের ছেলে বিল্লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছেন। পরে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।