• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণ

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে মাহে রমজান উপলক্ষে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ৩০টি পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৩ মার্চ বুধবার দুপুরে গ্রামের তরুণ আলেম, প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
না চাইতেই! ঘরে বসে, এসব সামগ্রী হাতে পেয়ে মহাখুশি সমাজের অসহায় ও দরিদ্র শ্রেণির লোকজন।
১০ দিনের ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি সয়াবিন তেল, আধা কেজি ডাবলি বুট ও আধা কেজি মুড়ি।
ঘরে বসে ইফতার সামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লূত রফিকুলের বৃদ্ধা মা। তিনি আরও বলেন, দোয়া করি, তোমরা বেঁচে থাক।
কমলা বেগম বলেন, এত জিনিস আমি এক সাথে কিনতে পারতাম না। দোয়া করি তুমরার লাইগ্গা, তুমরা যেন মানুষের জন্য আরও কিছু করতে পারো।
এ প্রসঙ্গে জানতে চাইলে উদীয়মান তরুণ আলেম মাহফুজ হায়দার বলেন, আসলে ভবানীপুর গ্রামের আলেম সমাজ নিয়ে গঠিত ওলামা ত্বলাবা ফাউন্ডেশন অসহায় ও দরিদ্র শ্রেণির লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। ফলে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দেশের বাহিরে থাকা প্রবাসী এবং যুব সমাজ। ফলে আলেম, প্রবাসী ও যুব সমাজের সমন্বয়ে আমরা ৩০টি পরিবারের মাঝে ১০দিনের ইফতার সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আর এসব ইফতার সামগ্রী পেতে কাউকে আসতে হয়নি, আমরাই পাড়া-মহল্লা, এমনকি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়। এতে তারা অনেক খুশি হয়েছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে। আর তাদের খুশি এবং মুখে হাসি ফুটাতে পেরে আমরাও খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *