• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে ১৮ জনকে জরিমানা

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে
১৮ জনকে জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

করোনাকালীন সময়ে মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষে নিয়মিত অভিযান হিসেবে আজ (১৪ জুন) রোববার ভৈরবে মাস্ক না পরে অহেতুক ঘুরাফেরা করায় ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব পৌর শহরের চকবাজার, দুধবাজার, রাণীর বাজার ও ফেরীঘাট এলাকায় পথচারীদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তারপরও মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরা করছে। আজও ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *