• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে ৬১টি পূজা মণ্ডপে নিরাপত্তায় ৩৯৮ আনসার ও ভিডিপি সদস্য

# মোহাম্মদ খলিলুর রহমান :-
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে।
আসন্ন দুর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য বৃহস্পতিবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়।
দায়িত্ব গ্রহণের জন্য সকাল সাড়ে ১০টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়।
আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলায় এবার ৬১টি দুর্গাপূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩৯৮ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন।
এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন বলেন, বাজিতপুরে ৬১টি পূজা মণ্ডপের ১৬ জন পিসি, ৬৭ জন এপিসি, ১৯৯ জন আনসার ও ভিডিপি (পুরুষ), ১২২ জন আনসার ও ভিডিপি (মহিলা) সদস্যকে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এছাড়াও একটি রিজার্ভ ইউনিট জরুরি অবস্থা মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *