• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কটিয়াদীতে শিশু নির্যাতন বাবা ইকবাল গ্রেপ্তার

শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার শিশুটি বাবা ইকবাল। -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে শিশু নির্যাতন
বাবা ইকবাল গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদীতে চাঞ্চল্যকর শিশু নির্যাতনের ঘটনায় বাবা ইকবালকে পুলিশ গ্রেপ্তার করেছে। সৎ মাকে পুলিশ খুঁজছে। গত ১৭ এপ্রিল সংঘটিত নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। ফলে এ ঘটনায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহফুজুর রহমান মিঠু (৩৫) আজ ৩১ মে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় কটিয়াদী থানায় শিশু আইনের ৭০ ধারাসহ দণ্ডবিধির ৩০৭/৫০৬/৩৪ ধারায় মামলা (মামলা নং ৩২) করেছেন। আসামি করা হয়েছে স্বর্ণা (৬) নামে নির্যাতিত শিশুটির বাবা মো. ইকবাল হোসেন (৩৫) ও সৎ মা রাবেয়া আক্তারকে (২৫)। ওসি এসএম শাহাদত হোসেনের নেতৃত্বে ইকবাল হোসেনকে উপজেলার মসুয়া বেপারিপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি রাবেয়া আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আজ ৩১ মে বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, কটিয়াদী পৌর এলাকার বাঘরাইট গ্রামের স্বর্ণার মা হালিমা বেগম নির্যাতনের কারণে স্বামীকে তালাক দিয়ে এখন সৌদি আরবে আছেন। তাঁর গর্ভের চারটি সন্তান বাবার কাছেই আছে। মা হালিমাকে ভয় দেখানোর জন্য গত ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে ইকবাল তার বাড়িতেই স্বর্ণাকে লাঠি দিয়ে বর্বর কায়দায় পেটান এবং এক পর্যায়ে গলায় পারা দিয়ে হত্যার চেষ্টা করেন। নির্যাতনের চিত্রটি সৎ মা রাবেয়া ভিডিও করেন। এক পর্যায়ে ইকবালের শ্যালিকা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
এদিকে নির্যাতনের ভিডিও চিত্র সৌদিতে থাকা স্বর্ণার মায়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। তিনি সেটি ফেসবুকে পোস্ট করলে রোববার থেকে ভাইরাল হতে থাকে। জানা গেছে, হালিমা সৌদি আরব থেকে সন্তানদের খবচ বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাতেন তাদের বাবার কাছে। কিন্তু বাবার চাহিদা ছিল আরও বেশি টাকা। হালিমা টাকার পরিমাণ বাড়াতে রাজি নন। সেই কারণেই হালিমাকে ভয় দেখানোর জন্য এই নির্যাতনের ভিডিও পাঠানো হয়েছিল। অবশেষে মামলা হলে শিশুটির বাবা ইকবালকে পুলিশ গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *