# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূঁইয়া (স্বতন্ত্র- মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন (স্বতন্ত্র- হেলিকপ্টার), আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান রাজু (স্বতন্ত্র-কাপ পিরিচ), আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা (স্বতন্ত্র-আনারস), উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার (জাতীয় পার্টি-লাঙ্গল), উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক (গণতন্ত্রী পার্টি-কবুতর), বিএনপি ঘরানার নেতা সাবেক জেলা পরিষদ সদস্য ডা. মো. সোহাগ মিয়া (স্বতন্ত্র-টেলিফোন) শফিউল আলম জনি (স্বতন্ত্র-দোয়াত কলম)।
এছাড়া ও ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাসেল (স্বতন্ত্র-টিউবওয়েল), গোলাম মোহাম্মদ সুজন (স্বতন্ত্র-টিয়া পাখি), আওয়ামী লীগ নেতা মো. মঞ্জিল মোল্লা (স্বতন্ত্র-মাইক), আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ফকির (স্বতন্ত্র-তালা)। অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আছমা আক্তার (স্বতন্ত্র-হাঁস), আওয়ামী লীগ নেত্রী সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান দিলোয়ারা বেগম (স্বতন্ত্র-কলস), আওয়ামী লীগ নেত্রী রিনা আক্তার (স্বতন্ত্র -প্রজাপতি), রেজিয়া পারভীন (স্বতন্ত্র-ফুটবল)।
উল্লেখ্য আগামী ২৯ মে করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।