• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে প্রতিবেশীদের দেয়া ইটের প্রাচীরে অবরুদ্ধ একটি পরিবার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে প্রতিবেশীদের দেয়া ইটের প্রাচীরে অবরুদ্ধ হয়ে আছে একটি পরিবার। ২১ এপ্রিল শুক্রবার এমন একটি অভিযোগ পাওয়া গেছে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন গাজিরটেক এলাকার হুমায়ুন কবীরসহ তার পরিবারের সদস্যদের কাছ থেকে।
অভিযোগকারী হুমায়ুন কবীর কান্না জর্জরিত কন্ঠে জানান, গত ২৬ মার্চ আমার এলাকার হাজী আরস মিয়া, আজিজ মিয়া, মামুন মিয়া, সহিদ মিয়া, আসাদ মিয়া, সাজিদ মিয়া ও হামিদ মিয়াসহ স্থানীয়রা আমার গাজিরটেক এলাকার মোল্লা পেট্রোল পাম্প সংলগ্ন দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আমাকে আহত করে। আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকি। এর আগে অভিযুক্তরা আমাকে মিথ্যা মামলায় চুরির অপবাদ দিয়ে জেল খাটিয়ে আনে। আজ আবার তারা একজোট হয়ে আমার বাড়ির সামনে ইটের দেয়াল নির্মাণ করছে। আমি আমার বাড়িতে যেতে পারি না। আমার এলাকার কিছু মানুষ চক্রান্ত করে আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বাড়িতে গেলে আমাকে তারা মেরে ফেলবে। আমার মা, বউ, সন্তানরা না খেয়ে রয়েছে। দুইদিন পর ঈদ। আমি প্রশানের কোন সহায়তাও পাচ্ছি না। আমার বাড়িতে আমার চলাচলের রাস্তা দেয়াল নির্মাণ করে আমার পরিবারকে গৃহবন্দি করে রাখার বিষয়ে আমি প্রশাসনের কাছে বিচার চাই।
সরেজমিনে কালিপ্রসাদ ইউনিয়ন গাজিরটেক এলাকার গিয়ে দেখা যায়, হুমায়ুন কবীর এর বাড়ি সামনে ইটের প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তাতে হুমায়ুনের পরিবার গৃহবন্দি হয়ে রয়েছে। তাদের বের হওয়ারও কোন রাস্তা নেই।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এটি একটি কবরস্থানের জায়গা। ১২/১৫ বছর যযাবত এখানে ককোন কবকবর দদেয়া হয় না। এটা কবরস্থানের জায়গা। পতিত হয়ে পড়ে থাকায় হুমায়ুনের বাড়ির সামনে তাই হুমায়ুন এ রাস্তা ব্যবহার করতো। যাদের জায়গা তারা ও এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের জায়গায় দেয়াল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হুমায়ুনের চাচা বাতিজার দ্বন্ড চলছে। হুমায়ুন জায়গার ব্যবসা করে তাই স্থানীয় অনেকের সাথে তার দ্বন্ড রয়েছে। এতে এলাবাসী ক্ষিপ্ত। স্থানীয় নেতৃবৃন্দ চাইলে এই বিষয়ে সমঝোতা করা সম্ভব।
এ বিষয়ে অভিযুক্ত হাজী আরশ মিয়া জানান, সম্পর্কে হুমায়ুন আমার বাতিজা হয়। আমরা এলাকাবাসী একত্রে কবরস্থানের জায়গায় দেয়াল নির্মাণ করছি। আমাকে হুমায়ুন মিথ্যা মামলায় জেল খাটিয়ে এনেছে। দীর্ঘদিন যাবত সে কবরস্থানের জায়গা দখল করে ব্যবহার করছে। তবে যদি সে এলাকাবাসীর কাছে ক্ষমা চাই তা হলে আমরা সবাই তাকে রাস্তা দেয়ার বিষয়টি বিবেচনা করবো।
গাজিরটেক এলাকার সাবেক মেম্বার আব্দুর রউফ বলেন, হুমায়ুন সমাজের বাইরের না। সে আমাদের কাছে আসতে রাজী না। সে এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাকেও মামলায় জরিয়েছে আমি জানতাম না। তার স্বভাবের জন্যই এলাকাবাসী ক্ষেপেছে। তবে গোরস্থানের জায়গায় দেয়াল নির্মাণ এলাকাবাসীর সিদ্ধান্তেই হয়েছে।
এ বিষয়ে অবরুদ্ধ হুমায়ুনের মা হালিমা বেগম ও স্ত্রী কবিতা বেগম জানান, আমার কিভাবে বের হবো। আমাদের দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। আমাদের বাথরুমের পাইপ বন্ধ করে দিয়েছে। আমরা গোসল করতেও বাথরুমে যেতে পারছি। আমাদের চলাচলের কোন রাস্তা নাই। আমরা মহিলারা গৃহবন্দি হয়ে রয়েছি। দীর্ঘ ১৫ বছর যাবত এখানে কবর দেয়া হয় না। কবরের নাম ব্যবহার করে প্রতিবেশীর লোকজন আমাদের অত্যাচার করছে। এলাকার মানুষ আমাদের বাচঁতে দিবে না।
এ বিষয়ে কথা বলতে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, হুমায়ুনদের জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্ড রয়েছে। আজকের বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। জমি সংক্রান্ত বিষয়ে যদি তারা চাই কোর্টে মামলা করতে পারবে। তবে হুমায়ুনের পক্ষ থেকে আমি কোন অভিযোগও পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *