# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও দৈনিক সময়ের আলো ও জাগো নিউজ ২৪ ডট কম প্রতিনিধি সাংবাদিক রাজীবুল হাসান এর পিতা শাহজাহান মিয়ার আজ শনিবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ধানুবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত কেরামত আলী মেম্বার।
তিনি বৃহত্তর সাদেকপুর ইউপি নির্বাচনে সাবেক ওয়ার্ড রসুলপুর গ্রাম থেকে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। এছাড়া ও রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হিসাবে তিনবার দায়িত্ব পালন করেছেন। রসুলপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটির মোহতাল্লি হিসাবে দায়িত্ব পালন করেছেন। সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। মরহুমের মৃত্যুর সময় তার স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে যান।
মরহুম শাহজাহান মিয়া ২০১৭ সালের ১৫ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। আগামী রোববার মরহুমের ৬ষ্ঠ মৃত্যুবাষির্কী উপলক্ষে তার চার ছেলে ও তিন মেয়ের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় রসুলপুর নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।