• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পিতার নামে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় ছেলেকে ছুরিকাঘাত করে জখম

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানে বিরুদ্ধে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় তার ছেলে রাদিফ(১৪) কে একাধিক ছুরিকাঘাত করেছে ভৈরবপুর উত্তর পাড়া এলাকার লাল মিয়ার ছেলে দুলাল ও তার ছেলে আলভিসহ তার সহযোগীরা। ১৪ এপ্রিল শুক্রবার রাত ৯ টায় পৌর শহরের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত রাদিফকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছেন।
এ বিষয়ে রাদিফ জানায়, আমার বাবাকে নিয়ে দুলালের ছেলে বাজে মন্তব্য করেছে আমার এক বন্ধুর কাছে। আমি
এ বিষয়ে দুলালের ছেলে আলভিকে জিজ্ঞাসা করলে তার সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় আমার বন্ধুর সাথে আলভির মারামারি হয়। মারামারির এক পর্যায়ে আলভির বাবা আমাকে ছুড়ি দিয়ে পিঠে হাতে আঘাত করে। পরে স্থানীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান বলেন, তারাবি নামাযে ছিলাম ছেলের আঘাতের খবর পেয়ে হাসাপাতালে ছুটে যায়। আমার নাবালক ছেলেটাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করেছে দুলাল ও তার ছেলে আলভিসহ তার সহযোগীরা। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আজরাফ মাহাদী বলেন, রোগীর হাতে ও পিঠে আটটি সেলাই লেগেছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দুলালকে একাধিক কল দিলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি নিজেই গিয়েছি। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *