• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে ৮ শতাধিক এতিম ও বিধবা মাতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

#মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে ৮ শতাধিক এতিম ও বিধবা মায়েদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার পৌর শহরের চন্ডিবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার চত্বরে প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস এর তত্ত্বাবধানে এতিম ও বিধবা মাতাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক, ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী প্রমুখ।
জানা যায়, এতিম ও বিধবা মাতাদের জন প্রতি ২৫ কেজি চাউল, ৫ লিটার তৈল, ৩ কেজি ছোলা, ৩ কেজি মুশুরি ডাল, ৩ কেজি খেজুর, ২ কেজি চিনি, ১ কেজি লবনসহ মোট ৪২ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাতার চ্যারেটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মো.জসীম উদ্দিন, গ্রীন সার্কেল ফাউন্ডেশনের নাজমুল হোসেম কাউসার, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মজিবুর রহমান, প্রজেক্ট ইনচার্জ-দক্ষতা উন্নয়ন বিভাগ ইকরাম বক্স।
এ ছাড়াও ভৈরবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *