• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈনব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান প্রমুখ।
অতিথিবৃন্দ ছাড়াও ভৈরবের সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রয়াত সাংবাদিক বশীর আহমেদ এর স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ এপ্রিল রোববার রাত দেড়টায় অসুস্থাবস্থায় হাসপাতালে নেয়া অবস্থায় সাংবাদিক বশীর আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম বশির আহমেদ ভৈরবপুর দক্ষিণ পাড়া হাজী নুর মোহাম্মদ ব্যপারী বাড়ির হাজী ইব্রাহীম মিয়ার ছেলে। শিক্ষা জীবনে তিনি শিশু-কিশোর সংগঠন মুকুল ফৌজ ভৈরব শাখা পরিচালনায় নিয়োজিত ছিলেন দীর্ঘ বছর ধরে। প্রবীণ সাংবাদিক বশির আহমেদ পাকিস্তান আমলে সংবাদ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। প্রায় দীর্ঘ ৫০ বছর এ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। গ্রাম বাংলা নামের একটি স্থানীয় পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরও জীবনদ্বশায় সাংবাদিকতাই করে গেছেন। তিনি সাংবাদিকতার প্রয়োজনে ১৯৬৮ সালে ভৈরব প্রেসক্লাব প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন। তিনি প্রায় ৩৫ বছর ভৈরব প্রেসক্লাবের সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *