• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

এবার করোনা জয় করলেন ভৈরবের ৭ কনস্টেবল

এবার করোনা জয় করলেন
ভৈরবের ৭ কনস্টেবল

# মোস্তফা কামাল :-

ভৈরব থানার দুই সাব ইন্সপেক্টর চাঁন মিয়া ও দেলোয়ার হোসেনের পর এবার একসঙ্গে করোনা জয় করলেন ৭ কনস্টেবল। তাদেরকে আজ ৩ মে ছাড়পত্র দিয়ে যার যার বাসায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, ভৈরব থানার কনস্টেবল আব্দুস ছামাদ (৪৫) গত ১৬ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎ নেয়ার পর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তার নমুন সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠালে ১৭ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ২৩ ও ২৮ এপ্রিল তার নমুনায় দু’বার নেগেটিভ রিপোর্ট আসে। ফলে আজ তাকে ছাড়পত্র দিয়ে নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
কনস্টেবল দুলাল কবির (৩৫) এবং কনস্টেবল জালাল উদ্দিনও (৩৫) শ্বাসকষ্ট করলে ১৬ এপ্রিল ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তাদের নমুন সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠালে ১৭ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাদেরকে ভৈরব ট্রমা সেন্টারের অধীনে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়।
অন্যদিকে কনস্টেবল তানজিল আহম্মেদ (২৪), কনস্টেবল আমিনুল ইসলাম (২৮), কনস্টেবল আব্দুর রহিম (৩০) ও নারী কনস্টেবল সোনিয়া আক্তার (২৬) গত ১৮ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তাদের নমুন সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠালে ১৯ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এরপর কনস্টেবল তানজিল, আমিনুল ও রহিমকে ট্রমা সেন্টারের অধীনে শহীদ আইভি রহমান স্টেডিয়ামে, আর নরী কনস্টেবল সোনিয়াকে ট্রমা সেন্টারের অধীনে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়। ২৫ ও ২৯ এপ্রিল তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলে আজ সবাইকে ছাড়পত্র দিয়ে নিজ নিজ বাসায় ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এরা সবাই করোনা পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে যার যার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেরাই করোনা সংক্রমণের শিকার হয়েছিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *