• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কবি’র স্বাধীনতা

কবি’র স্বাধীনতা

-হাসান কবীর

এই পৃথিবীর মানুষ আমিও
ধরণীর ভালো চাই,
মানব সমাজেই বাস আমার তাই
প্রতিবাদ করে যাই।
সবার ভালো চাই তাই বলে যাই
করো না অবিচার,
জুলুম, নির্যাতন, নিপীড়ন আর
দুর্বলদের অত্যাচার।
কবি আমি তোমাদের মতোই
রক্তে মাংসে গড়া,
প্রতিরোধে তাই ক্ষিপ্ত হয়ে
সহজ করা তাড়া।
রাজপ্রহরী পাঠিয়ে আমায়
রেখে দাও জেলখানায়,
বুঝ না কবি’র নীরবতায়
“করোনা” জেগে যায়।
কবি হই কল্পনা বিলাসী
জ্ঞানের কথাই বলি,
প্রতিবাদমুখর অনিয়মে
যাদের রাজেই চলি।
সুন্দর পৃথিবী বিনির্মাণে
ভেবে কল্যাণ-কথা,
জ্ঞানের পথ উন্মুক্ত করে দাও
কবি’র স্বাধীনতা॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *